পশ্চিমবঙ্গ সরকার জলপাইগুড়ি জেলা পুলিশ I Jalpaiguri District Police
Close

2. বিশ্ব পরিবেশ দিবস 05.06.26

2.	বিশ্ব পরিবেশ দিবস 05.06.26

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আসুন আমরা সবাই পরিবেশ রক্ষার অঙ্গীকার করি। একটি গাছ লাগাই, প্লাস্টিকের ব্যবহার কমাই এবং আমাদের চারপাশকে পরিচ্ছন্ন রাখি।

“এক পেড় মা কে নাম” উদ্যোগে অংশগ্রহণ করে মায়ের প্রতি শ্রদ্ধা ও প্রকৃতির প্রতি দায়বদ্ধতার বার্তা ছড়িয়ে দিন। আজকের একটি ছোট পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য গড়ে তুলতে পারে একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী।

একটি গাছ, একটি প্রতিশ্রুতি, একটি সবুজ ভবিষ্যৎ। 🌿

এই উপলক্ষে জলপাইগুড়ি জেলা পুলিশের পুলিশ লাইনে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। উক্ত কর্মসূচিতে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন জেলা পুলিশ সুপার শ্রী Amarnath K, আইপিএস, অতিরিক্ত জেলা পুলিশ সুপার (সদর) শ্রী Shouvonik Mukhopadhyay, জেলার সকল ডিএসপি এবং অন্যান্য পুলিশ আধিকারিকগণ। পাশাপাশি জলপাইগুড়ি জেলা পুলিশের অধীনস্থ সকল থানা, ফাঁড়ি ও ট্রাফিক গার্ড একই সঙ্গে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক কর্মসূচি পালন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া হয়।

 আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি গাছ রোপণ করি এবং পরিবেশ সংরক্ষণের এই আন্দোলনে সক্রিয় অংশীদার হই। 🍃